Logo

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়



নতুন আবেদন / পূর্বের আবেদনের তথ্য সংশোধন

প্রাক্-নিবন্ধিত হজযাত্রীর প্রাক্-নিবন্ধন বাতিল পূর্বক ব্যাংকে জমাকৃত অর্থ ফেরত প্রক্রিয়া

সরকারি মাধ্যমে প্রাক্-নিবন্ধিত হজযাত্রীদের রিফান্ড আবেদন।

হজে গমনেচ্ছু ব্যক্তি যদি মৃত্যুবরণ করে থাকেন, তাহলে তাঁর প্রাক-নিবন্ধনের রিফান্ড আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্ট (মৃত্যু সনদ, মৃত ব্যক্তির এন আইডি কপি, ওয়ারিশ সনদ, ওয়ারিশদের মধ্য টাকা গ্রহণকারী ব্যক্তির ক্ষমতা অর্পণ সনদ ও তাঁর এন আইডি কপি, রিফান্ডকৃত অর্থ গ্রহণের ব্যাংক একাউন্ট তথ্য) সংযুক্ত করে আবেদনপত্র পরিচালক, ঢাকা হজ অফিসে জমা দিতে হবে। একইসঙ্গে, অনলাইনে ফরম পূরণের মাধ্যমে ব্যাংক একাউন্ট তথ্য প্রদান করতে হবে।




Back
ট্র্যাকিং নম্বর কি?
প্রতিটি হজযাত্রীর আবেদনকে আলাদাভাবে সনাক্ত করে দাপ্তরিক কাজের সুবিধার্তে একটি নম্বর সিস্টেম হতে দেয়া হয়, যা ট্র্যাকিং নম্বর নামে পরিচিত। আপনি আপনার ট্র্যাকিং নম্বরটি না জানলে, অনুগ্রহ করে যে প্রাক-নিবন্ধন স্থান হতে আপনার আবেদন করেছেন, তাদের সাথে যোগাযোগ করে ট্র্যাকিং নম্বরটি জেনে নেবেন। প্রাক-নিবন্ধনের পেমেন্ট ভাউচার, প্রাক-নিবন্ধন সনদে ও ট্র্যাকিং নম্বরটি পাবেন।

আবেদন সম্পর্কিত নির্দেশনাঃ

১. আপনার প্রদত্ত ট্রাকিং নম্বর ও প্রাক্-নিবন্ধন করার সময় যে মোবাইল নম্বর ব্যবহার করেছেন টাইপ করুন।
২. "I am not robot" টিকমার্ক দিন । যদি কোন সিম্বল বা প্রতিকি চায় তা সিলেক্ট করে ভেরিফাই করুন।
৩. সকল তথ্য দেওয়ার পর “Submit” বাটনে ক্লিক করুন।
৪. আপনার মোবাইল নাম্বার ঠিক না থাকলে আপনি নিজে রিফান্ড আবেদন করতে পারবেন না, সরকারি হজযাত্রীগন প্রাক-নিবন্ধনের কেন্দ্র থেকে আবেদন করতে পারবেন ।
৫. তথ্য সহায়তা কেন্দ্রের ফোন নম্বরঃ +৮৮০৯৬০২৬৬৬৭০৭, ই-মেল: [email protected]